মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0
মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিউন হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

রাজিউন হোসেন হোসেনপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here