মিচেলকে বল মেরে শাস্তি পেলেন আর্শদীপ

0
মিচেলকে বল মেরে শাস্তি পেলেন আর্শদীপ

ভারতের পেসার আর্শদীপ সিংকে আচরণবিধি ভাঙার কারণে ম্যাচ ফিরের ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ফাইনালে। ভারতের ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় তখন ব্যাট করছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। একাদশ ওভারের শুরুতে আর্শদীপকে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান মিচেল। পঞ্চম ডেলিভারির পর, ফলো-থ্রুতে বল ধরে তিনি তা ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে দেন। বল মিচেলের শরীরে আঘাত করলে ক্ষিপ্ত হন মিচেলও।

মিচেল আর্শদীপের দিকে এগোতে গেলে আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আর্শদীপকে সতর্ক করে আম্পায়ার। বল মারার পরপরই ক্ষমা চেয়ে নেন আর্শদিপ এবং ওভার শেষে মিচেলের সঙ্গে হাত মেলান।

ফাইনালে আর্শদীপ চার ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য বোলিং করে দলের জয় নিশ্চিত করেন। এতে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় ও মোট তৃতীয় শিরোপা জেতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here