মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

0
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরী উতামা হাজী মোহাম্মদ বিন হাজী হাসানের আমন্ত্রণে ফেডারেল সরকারি অফিসে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

এ সময় তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য ও কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো ও নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here