মার্কিন- ব্রিটিশ ৩টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসির

0
মার্কিন- ব্রিটিশ ৩টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে ইরান। রবিবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দাবি জানিয়েছে।  
আইআরজিসি দাবি করেছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় তিনটি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলার পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজগুলোর বর্তমান অবস্থা বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই এলাকায় যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here