বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠুর সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় জামিনুর হোসেন বলেন, জনগণ চাইলে তিনি মাদারীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরে কাজ করবেন। নাগরিক সেবা ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, নগরবাসীর যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব মনজুরুল ইসলাম শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

