মাদারীপুরের কালকিনিতে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় মালামালসহ তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার ভোরে উপজেলার সাহেবরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের কারণ খুঁজে পাওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার কারনে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। অপরদিকে এ অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীদের কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করতে পারেননি কেউ।
ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের খরব দেন। পরে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষণিক ওই বাজারের মালামালসহ তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার কারনে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। অপরদিকে এ অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীদের কতটাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারন করতে পারেননি কেউ।
ব্যবসায়ী মো. সাদ্দাম কাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আমাদের দোকানের মালামালসহ তিনটি দোকনঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদ্দার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আমরা উপস্থিত হওয়ার কারনে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

