মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার ২

0
মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার ২

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে প্রশাসন ও পুলিশ। গ্রেফতারকৃতদের একজন আনসার সদস্য এবং অপরজন গৃহিণী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অমৃত মন্ডল (অবিনাশ মন্ডলের ছেলে), যিনি বর্তমানে রাজধানীর মতিঝিল এলাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন, এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার লাভলী বেগম, যিনি গৃহিণী।

অমৃত মন্ডলকে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার দুটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয় এবং মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। একই দিনে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে লাভলী বেগমকে আটক করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।

ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here