মাদারীপুরে জ্বালানি তেলের মজুদ তদারকিতে প্রশাসনের অভিযান

0
মাদারীপুরে জ্বালানি তেলের মজুদ তদারকিতে প্রশাসনের অভিযান

সারাদেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাদারীপুরে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান শহরের মেসার্স সার্বিক পেট্রোল পাম্প ও মেসার্স মাদারীপুর পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তারা পাম্প দুটির জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন।

প্রশাসন জানায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধ এবং সরকারি নির্ধারিত মূল্যে তেল বিক্রি নিশ্চিত করতেই এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের তৎপরতা সাধারণ গ্রাহকদের মধ্যে বিদ্যমান আতঙ্ক ও বিভ্রান্তি দূর করে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানিয়েছে, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here