মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

0
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুর শহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নন্নু হাওলাদারের মেয়ে। আটক এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খান মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে গোপনে বিয়ে করেন রিয়াদ ও মিম। মিমের আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তারা বিসিক শিল্পনগরী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সন্তানের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ চলছিল বলে জানা গেছে। বুধবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপরই মিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই সাব্বির আবদুল্লাহ রিফাত অভিযোগ করে বলেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here