মাদরাসায় প্রভাষক নিয়োগে নীতিমালা সংশোধন

0
মাদরাসায় প্রভাষক নিয়োগে নীতিমালা সংশোধন

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬- এ প্রভাষক পদের নিয়োগের যোগ্যতা সংশোধন করে পরিপত্র জারি করা হয়েছে।

প্রভাষক পদে নিয়োগে সর্বশেষ ডিগ্রি ছাড়া সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণি বা সমমান জিপিএ, সিজিপিএ থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ জারি করে।

ওই নীতিমালার পরিশিষ্ট-‘ঘ’-এর ক্রমিক নম্বর ৫, ৬, ৭, ৮, ৯, ১৬ ও ১৯-এ উল্লেখিত অংশে প্রভাষক (সংশ্লিষ্ট বিষয়) পদের নিয়োগ যোগ্যতা সংশোধন করা হয়েছে।

সংশোধিত শর্ত অনুযায়ী, প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বশেষ ডিগ্রি ছাড়া শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা সমমান জিপিএ, সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here