মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে রবিবার বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ ও বিএনপি নেতা ইউনুস আলী টিক্কাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো।

