মাতৃভাষা দিবস উপলক্ষে টিএসসিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

0
মাতৃভাষা দিবস উপলক্ষে টিএসসিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সড়কদ্বীপ প্রাঙ্গনে শুরু হবে ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যের এই উৎসব।

উদ্বোধনী দিন শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। একইদিনে আরও প্রদর্শিত হবে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র।

শনিবার সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র।

উৎসবের বিষয়ে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ১ম এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব।

প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here