মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর মাঠে পেঁয়াজ তোলার সময় শনিবার বজ্রপাতে সুরুজ হোসেন (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। নিহতের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহির মিয়া বলেন, দুর্গাপুর মাঠে সুরুজ হোসেন পেঁয়াজ তুলছিল। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সুরুজ হোসেন আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

