মাগুরায় আইয়ুব বিশ্বাসের দাফন সম্পন্ন

0
মাগুরায় আইয়ুব বিশ্বাসের দাফন সম্পন্ন

মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ আবু আইয়ুব বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভায়না পৌর কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এসময় সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সকাল ১০টায় তার গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের মাদ্রাসা চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা এবং মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাশাপাশি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ২টায় তার কর্মস্থল মাগুরা জজ আদালত চত্বরে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

গতাল রাতে শহরের হাটখোলা পাড়ার বাসায় ইন্তেকাল করেন আবু আইয়ুব বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here