মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

0
মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্পত্তির জন্য মাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলে শামীম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত মা কবিতা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই কায়েস। এর আগে বুধবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগ করা হয়।

স্থানীয়রা জানান, ওই গ্রামের হবিবর রহমান তার স্ত্রী কবিতাকে নিয়ে নিকটস্থ নেপার বাজারে যান। বাজারে কেনাকাটা এক পর্যায়ে তারা জনৈক জিল্লুর রহমানের মনোহরি দোকানে সামনে পৌঁছালে শামিম সম্পত্তির জন্য তাদের পথরোধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শামিম তার মা কবিতাকে এলোপাতারি মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

হবিবর রহমান জানান, এ সময় তিনি ছেলের কবল থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে মারপিটের শিকার হন। পরে আশপাশের লোকজন আহত দুইজনের মধ্যে কবিতাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
কবিতা বেগম জানান, এর আগে এই সন্তানের হাতে আমরা কয়েকবার মারধরের শিকার হয়েছি। নিরুপয় হয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে শামিমের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছি।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই কায়েস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here