মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন

0
মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জেলার ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, ইউনিট কার্যকরী সদস্য মইনুল ইসলাম, সদস্য ডা. কাজী সান্তানু সায়হাম অর্নব, সদস্য মো. তানভীর রুবেল সদস্য, সদস্য শাহ আলম পালোয়ান। 

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান (ভারপ্রাপ্ত) ফাহিম মুনতাসির, দুর্যোগ ও মানবিক বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম ইমন, স্বেচ্ছাসেবকবৃন্দ তাবাসসুম মৃধা, জুবায়েদ আহমেদ, ফাইয়াজ ফারসিদ মুবিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here