ভোলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

0
ভোলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

ভোলার চরফ্যাশন সড়কের কুঞ্জেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সালাউদ্দিন নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কুঞ্জেরহাট বাজারের উত্তর পাশে ভোলা-চরফ্যাশন সড়কের লেবুকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চরফ্যাশনের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ডিমবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক মো. সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সালাউদ্দিন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here