ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দির মুক্তির আবেদন দেড় হাজারের বেশি

0
ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দির মুক্তির আবেদন দেড় হাজারের বেশি

ভেনেজুয়েলায় নতুন ভাবে প্রণীত অ্যামনেস্টি আইনের আওতায় এক হাজার ৫৫৭ জন রাজনৈতিক বন্দি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান জর্জ রদ্রিগেজ। সেসব আবেদনের ওপর তাৎক্ষণিকভাবে কাজ করা হচ্ছে। এরই মধ্যে শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকার।

বিবিসির খবরে বলা হয়, এই আইনটি গত বৃহস্পতিবার কার্যকর হয়েছে এবং এর আওতায় বিরোধীপক্ষ, মানবাধিকার কর্মীসহ রাজনৈতিক মামলায় বন্দি থাকা ব্যক্তিরা এবার মুক্তির জন্য আবেদন করেছেন। আইনটি স্বয়ংক্রিয় মুক্তি নয়, বন্দিদের নিজ নিজ মামলার প্রেক্ষিতে আদালতে আবেদন করতে হবে এবং বিচারকের মাধ্যমে অনুমোদন পেতে হবে।

অন্যদিকে, কিছু গুরুতর অপরাধ যেমন—হত্যাকাণ্ড, ড্রাগ পাচার, মানবাধিকার লঙ্ঘন বা সামরিক বিদ্রোহের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিরা এই ক্ষমার আওতায় পড়ছে না। এমন সীমাবদ্ধতার কারণে মানবাধিকার সংগঠনগুলো আইনের সমালোচনা করে বলছেন, এটি রাজনৈতিক বন্দিদের পূর্ণ মুক্তিতে যথেষ্ট নয়। সূত্র: বিবিসি, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here