ভাষা শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের পুষ্পার্ঘ্য অর্পণ

0
ভাষা শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের পুষ্পার্ঘ্য অর্পণ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার আহ্বান জানান তারা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. কোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বায়েজিদ বোস্তামী, উজ্জ্বল কুমার মন্ডল, অপূর্ব কুমার ঘোষ, মো. ইমরুল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. ইলিয়াস শাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রিপন কুমার সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here