ভারত সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল: পন্টিং

0
ভারত সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল: পন্টিং

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারত। তাদের এমন সাফল্যে নিজ দেশের পাশাপাশি ক্রিকেট বিশ্বের প্রসংসা কুড়িয়েছেন সূর্যকুমার যাদবরা।

সম্প্রীতি আইসিসির সাদা বলের বিভিন্ন ইভেন্টে ভারতের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রসংসা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, ধারাবাহিকতা সাফল্য এবং অভিজ্ঞতায় তাদের আলাদা করেছে। বর্তমানে তারা সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দলে পরিণত হয়েছে। 

পন্টিং বলেন, কেবল টি-টোয়েন্টি দল নয়, গত পাঁচ বা ছয় বছরে আইসিসি ইভেন্টগুলিতে তাদের সাদা বলের রেকর্ড, এটি বেশ উল্লেখযোগ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই সম্ভবত এই বর্তমান ভারতীয় দলের গভীরতা, শক্তি এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে সচেতন ছিলেন।

অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি বলেন, ২০২৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আধিপত্য বিস্তারের পর তারা এবারের টি-টোয়েন্টি জিতে নিয়েছে। সব ফরম্যাটে ভারতীয় দল বর্তমানে শক্তিশালী দলে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উভয় ক্ষেত্রেই বাড়তি চাপ নিয়ে আত্মবিশ্বাস খেলায় ভারত বড় টুর্নামেন্টে শক্তিশালী দল গঠনে সহায়তা করেছে বলে মনে করেন রিকি পন্টিং।

তিনি বলেন, আইপিএলের খেলাগুলো আন্তর্জাতিক খেলার মতোই বড়, তাই এই ভারতীয় দলটি দুর্দান্ত ভারসাম্য এবং দুর্দান্ত দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল।

তবে সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় স্বাগতিক ভারত। তবে এই পরাজয়কে নেতিবাচক হিসেবে দেখার পরিবর্তে, পন্টিং বিশ্বাস করেন, এটি নিখুঁত মুহূর্তে এসেছিল।

পন্টিং উল্লেখ করেন, আপনি টানা ১২টি ম্যাচ জিতলে, একটি ছুটির দিন অবশ্যই থাকবে।  আমি খুশি এটি আগে এসেছিল। এটি হয়তো ভারতের জন্য প্রয়োজনীয় পরিবর্তন হতে পারে। তারা সেই অভিজ্ঞতা থেকে শিখেছে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। পরবর্তীতে তারা তাদের সবচেয়ে শক্তিশালী প্লেয়িং ইলেভেনকে শক্তিশালী করেছে এবং টুর্নামেন্টের শেষ প্রান্তে খুব বেশি পরিবর্তন করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here