ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

0
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

২০২৫ এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের খেলোয়াড় ও অধিনায়কেরা নিজেদের মধ্যে হাত মেলাননি। আগামীকাল কলম্বোতে হাইভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে কি সেই পুনরাবৃত্তি ঘটবে—এ প্রশ্নের জবাব ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেননি দুই দলের অধিনায়ক।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো ম্যাচের প্রত্যাশা করছি। খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ভালো ক্রিকেট খেলে ম্যাচে প্রভাব ফেলতে হবে। টি-টোয়েন্টিতে একজন বা দুজন ব্যাটারও ফলাফল ঘুরিয়ে দিতে পারে।’

পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা মন্তব্য করেছেন, ‘খেলাটি ভালো মনোভাবের মধ্যেই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করি, তা গুরুত্বপূর্ণ নয়। খেলা যেমন শুরু থেকে চলছে, তেমনভাবেই খেলা উচিত।’

দুই দলেরই মূল মনোযোগ খেলাতে। হ্যান্ডশেক নিয়ে প্রশ্নের জবাব আগাও সংক্ষিপ্ত রাখেন, ‘কালই সব পরিষ্কার হয়ে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here