ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

0
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

অনেক নাটকীয়তার পর পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে। পাকিস্তান সরকার এক্স-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।  পাকিস্তানের এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আইসিসি। 

আইসিসি জানিয়েছে, পাকিস্তানের এই আংশিক অংশগ্রহণের সিদ্ধান্ত বিশ্বকাপের রাজস্ব এবং টুর্নামেন্টের ধারাবাহিকতার জন্য বড় ক্ষতি। সংস্থাটি এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি পাকিস্তান সরকারের সেই বিবৃতিটি নোট করেছে, যেখানে তারা জাতীয় দলকে আংশিকভাবে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে আংশিক অংশগ্রহণ বিশ্বকাপের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি টুর্নামেন্টের সততা, প্রতিযোগিতামূলক মান এবং ন্যায্যতাকে ক্ষুণ্ণ করতে পারে।’

আইসিসি আরও জানিয়েছে, জাতীয় নীতিগত সিদ্ধান্তে সরকারের ভূমিকার প্রতি তারা শ্রদ্ধাশীল, কিন্তু এই সিদ্ধান্ত পাকিস্তান ও বৈশ্বিক ক্রিকেটের স্বার্থের ক্ষতি করতে পারে।  আইসিসি আশা করছে, পিসিবি একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে যা সব অংশীদারের স্বার্থ রক্ষা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here