ভারতকে ২০১৬ সালের স্মৃতি মনে করিয়ে দিল স্যামি

0
ভারতকে ২০১৬ সালের স্মৃতি মনে করিয়ে দিল স্যামি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে আজ ইডেনে বাঁচা-মরার লড়াই ভারত ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।এই ম্যাচের আগে ভারতকে হুঁশিয়ারি ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির।

তার সতর্কবার্তা—‘ইতিহাস আবারও ফিরতে পারে।’ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও বসেছিল ভারতের মাটিতে। সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আরেকটি ‘নকআউট’ ম্যাচের আগে ভারতকে সেই ‍দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিলেন স্যামি।

অতীত মনে করিয়ে স্যামি বলেন, ‘ইতিহাস নিজের পুনরাবৃত্তি করতে পারে। ওই বছর ইডেন গার্ডেনসেই ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্যামির ওয়েস্ট ইন্ডিজ। গ্যালারিতে আজ ৮০ হাজার দর্শক এবং ভারতের ১৪০ কোটি মানুষের সমর্থনের চাপকে স্বীকার করে নিয়ে সাবেক এই বিশ্বজয়ী অধিনায়ক বলেন,  এটি অবশ্যই দাউদ বনাম গোলিয়াথের লড়াইয়ের মতো মনে হবে। কিন্তু ২০১৬ সালে দাউদই গোলিয়াথকে হারিয়েছিল। আমার ছেলেদের আমি এই মন্ত্রই দিব।

বিশ্বকাপের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করলেও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ক্যারিবয়রা।

স্যামির মতে, বিশ্বকাপে একটাই জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ—মাঠে পরিকল্পনার বাস্তবায়ন। প্ল্যান যতই থাকুক, ফল নির্ভর করবে পারফরম্যান্সের উপর। ভারত ফেভারিট। ঘরের মাঠ, শক্তিশালী ব্যাটিং, অভিজ্ঞ বোলিং। তবু স্যামির বিশ্বাস—পুরনো ইতিহাসের গল্প আবারও লেখা হতে পারে। এখন দেখার অপেক্ষা, ইডেনে কার স্বপ্ন সত্যি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here