ভারতকে ছাড়াই ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা

0
ভারতকে ছাড়াই ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা

আইপিএল, পিসিএলসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসার ঘটায় বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড বহুজাতিক টুর্নামেন্টের প্রতি আগ্রহ বেড়েছে।

সম্প্রতি ক্রিকেট আয়ারল্যান্ড ‘ইউরো নেশনস কাপ’ নামে একটি নতুন বহুজাতিক টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছিল।

এর মূল উদ্দেশ্য ছিল এশিয়া কাপের মতো ভাবধারার একটি প্রতিযোগিতা তৈরি করা, যা ইউরোপীয় দলগুলোকে কেন্দ্র করে আয়োজিত হবে। এই ধারণাটির পেছনে ছিলেন ব্রায়ান ম্যাকনিস। যিনি বিশ্বাস করেন, একটি নিয়মিত টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলে যথেষ্ট প্রতিযোগিতামূলক দল রয়েছে।

ইউরো নেশনস কাপের প্রস্তাবটি সম্প্রতি উত্থাপন করা হয়। ইউরো নেশনস কাপের প্রস্তাবিত অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি। তবে ভারত ছিল না।

টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে।

এ বিষয়ে ম্যাকনিস বলেন, আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য এই বিষয়টি টেবিলে রেখেছি। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি অত্যন্ত আগ্রহী এবং যা আমি মৌলিকভাবে বিশ্বাস করি।

তনি আরও বলেন, আলোচনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী যে এটি অনুষ্ঠিত হতে চলেছে। যথাসময়ে একাধিক অংশীদার এর সঙ্গে যুক্ত হবেন। তবে আমি আশা করছি, এটি ‘২৭-এর গ্রীষ্মে শুরু হবে এবং এর সঠিক বিন্যাস ও বিস্তারিত বিবরণ যথাসময়ে ঘোষণা করা হবে। আমি আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই তা হবে।

ইউরো নেশনস কাপের প্রস্তাব সত্ত্বেও, একটি বড় বাধা দেখা দেয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের ইতোমধ্যেই ঠাসা সূচিতে আরেকটি টুর্নামেন্ট যোগ করার বিষয়ে আপত্তি জানিয়েছিল।

প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড স্বীকার করেছেন, ধারণাটির যৌক্তিকতা আছে, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইংল্যান্ডের ক্যালেন্ডারে অতিরিক্ত কোনো প্রতিশ্রুতির জন্য খুব কম জায়গা রয়েছে। আন্তর্জাতিক সফর এবং বৈশ্বিক ইভেন্টগুলো ইতোমধ্যেই নির্ধারিত থাকায়, আরেকটি বহু-দলীয় টুর্নামেন্টের ব্যবস্থা করা কঠিন বলে মনে হচ্ছে।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকনিস বলেন, আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য এই বিষয়টি টেবিলে রেখেছি। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি অত্যন্ত আগ্রহী এবং যা আমি মৌলিকভাবে বিশ্বাস করি। আলোচনাগুলো এখন এমন একটি পর্যায়ে বিকশিত ও পরিবর্তিত হয়েছে যে, এটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। যথাসময়ে একাধিক অংশীদার এর সঙ্গে যুক্ত হবেন, তবে আমি আশা করছি যে এটি ‘২৭-এর গ্রীষ্মে শুরু হবে।

টুর্নামেন্টটির বাণিজ্যিক সাফল্যের জন্য বিশেষ করে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করার ক্ষেত্রে, ইংল্যান্ডের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের ছাড়া প্রতিযোগিতাটি প্রচারের আলোয় আসতে হিমশিম খেতে পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here