ভাঙ্গায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলল

0
ভাঙ্গায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলল

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর (৪৫) মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারী আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনু (৪৬) বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বুধবার সকাল দশটার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা পারভীন মিনু দীর্ঘদিন ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। গত বছরখানেক আগে তার স্বামী মারা যায়। এরপর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ৩ ছেলে নিয়ে বসবাস করেন। 

ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, ওই নারীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করি। পরে মরদেহের পরিচয় মিলেছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ওই নারীর ছেলে বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। ওই নারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তার ছেলে আমাদের জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here