ভাঙ্গায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

0
ভাঙ্গায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভাঙ্গা পৌরসভা সংলগ্ন ফুডঘর রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফরিদুল হুদা এবং ভাঙ্গা উপজেলা আমির মাওলানা মো. সরোয়ার হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌরসভার আমির মো. এনায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং বাংলাদেশ খেলাফত মজলিস-এর ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা মো. হাফিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here