ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া-মাহফিল, ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সমিতির সভাপতি অ্যাডভোকেট হরে কৃষ্ণ ভৌমিক (মিন্টু ভৌমিক) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবীনগর কল্যাণ সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আশরাফী। দোয়া-মাহফিল শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

