ব্রাহ্মণবাড়িয়ায় সাফিয়া বেগম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

0
ব্রাহ্মণবাড়িয়ায় সাফিয়া বেগম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের গৃহবধূ সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার গভীর রাতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের উচাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার দুপুরে র‌্যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মামলার প্রধান আসামি ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মো. ইদন মিয়া (৬০) ও মামলার ৪ নম্বর আসামি ইদন মিয়ার ছেলে মো. মকসুদ আলি। 

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাফিয়া বেগম ও আসামীদের মধ্যে জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির সামনের রাস্তায় সাফিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে হবিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর ৩ মার্চ সাফিয়া বেগমের ছেলে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪)। মামলার তদন্তে র‌্যাব-৯ দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনার প্রধান আসামী ইদন মিয়া ও তার ছেলে মকসুদ আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, সাফিয়া বেগম হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here