ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডি কে বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশসহ খাবার নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে সাড়ে তিনটার দিকে শহরের টি এ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শহরের টিএ রোড এলাকার ডি কে বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। অবিযানের সময় খাবারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

