ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জেলা পরিষদ মার্কেটের কাছে রেলগেইটের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশ করার সময় জেলা পরিষদ রেলগেইটের সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, কাটা পড়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ ৪৫ বছর হবে। তার পরিচয় সনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here