ব্রাজিলে অপরাধী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১৩

0

ব্রাজিলে অপরাধী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১৩

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রিও ডি জেনেরিও’র উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here