বোল্ড-এর নতুন সভাপতি শামীমা বেগম

0
বোল্ড-এর নতুন সভাপতি শামীমা বেগম

বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড)-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামীমা বেগম। আজ বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। শামীমা বিদায়ী সভাপতি হামিদুল মিসবাহর স্থলাভিষিক্ত হয়েছেন। হামিদুল বর্তমানে সংগঠনটির ফাউন্ডিং ট্রাস্টি হিসেবে নিজের কার্যক্রম অব্যাহত রাখবেন।

শামীমা বেগম লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে ২০১০ সাল থেকে কাজ করছেন। তিনিও বোল্ড-এর ফাউন্ডিং ট্রাস্টি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট, অপারেশনাল এক্সিলেন্স এবং চেঞ্জ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক পেশাদারদের প্রশিক্ষণ ও মেন্টরিং করেছেন। 

এর আগে তিনি পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রোটারি ক্লাব অব ঢাকা হাতিরঝিলের সভাপতিও ছিলেন।

বোল্ড-এর সভাপতি হিসেবে শামীমা বেগম এখন থেকে ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে নিয়ে সংগঠনের কৌশলগত লক্ষ্যগুলো বাস্তবায়নে কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here