বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

0
বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্টিত হবে। বৈঠকে তারা ইরান নিয়ে আলোচনা করতে পারেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দেবেন তিনি যেন ইরানের পারমাণবিক কর্মসূচির পাশপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল এবং হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধের জন্যও চাপ সৃষ্টি করেন।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলে যান, “আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।”

ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দেবে। কিন্তু মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছে তারা।

ট্রাম্প ও নেতানিয়াহুর এ বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কতা দেন তারা ‘বাড়াবাড়ি রকমের শর্তে রাজি হবেন না।’

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর ষষ্ঠ সফর। যা অন্য যেকোনও নেতার থেকে বেশি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সূত্র: রয়টার্স, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here