বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

0

বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততার চর্চা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় ও বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি অধ্যক্ষ রফিকুল আমিন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয় কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয়। তাফসীর নামের এক শিক্ষার্থী সেরা বক্তা নির্বাচিত হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া বিতর্কের বিষয় ছিল ‘সততা ও নিষ্ঠাবোধ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়’ এবং ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here