বুড়িচং আল-হেরা মডার্ণ একাডেমির দুই যুগপূর্তি উদযাপন

0
বুড়িচং আল-হেরা মডার্ণ একাডেমির দুই যুগপূর্তি উদযাপন

কুমিল্লার বুড়িচং আল-হেরা মডার্ণ একাডেমির দুই যুগপূর্তি উপলক্ষে শনিবার মিলনমেলা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সম্মাননা, বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বুড়িচং মুক্তিযুদ্ধা কমপ্লেক্স হলরুমে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব সাইফুল হাসান রিপন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-হেরা মডার্ন একাডেমীর প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল অদুদ। যৌথ সঞ্চালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স ফাতেমা আক্তার ডলি ও শাহরিয়ার নাফিস সজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজহারুল ইসলাম, জগতপুর এডিএইচ সিনিয়র মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ ছফিউল্লাহ এবং বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ।

ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন তরিকুজ্জামান অন্তর, জামিলুর রহমান তানিম, বিসিএস কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব, আবদুর রহমান রুমেল, মাসুদুল ইসলাম, সামদানি জুয়েল, জব্বার, মোমিনুল ইসলাম শাকিল, সাইদুল ইসলাম মিঠু, ডাক্তার নূর মোহাম্মদ সুমন, মোঃ রহমতুল্লাহ ও ইঞ্জি. আল আকসার।

শেষে প্রধান অতিথি ২৭ জন শিক্ষার্থী ও বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করেন, যাতে রয়েছে বিসিএস ক্যাডার, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here