কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে পৌরসভার হরিপুর গ্রামে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।
বৃহস্পতিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এএসআই শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবদুল কুদ্দুসকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগেও তাকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

