বুড়িচংয়ে ইফতারের প্রস্তুতি কালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
বুড়িচংয়ে ইফতারের প্রস্তুতি কালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার ও দলীয় কর্মসূচির আয়োজনের সময় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলহাজ জাহাঙ্গীর আলম (৬০)। তিনি অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত দল ও সহযোগী সংগঠনের কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করছিলেন। দলীয় কার্যালয় খুলে সহযোগীদের নিয়ে ইফতার মাহফিল ও ব্যানারসহ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ উপস্থিতির খবর পেয়ে অন্যরা সরে গেলেও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই শতাধিক লোকের ইফতারের আয়োজন করা হচ্ছিল। সেখান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জুলাই ২০২৪–এর গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here