‘বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগই স্বাধীনতার মূল ভিত্তি’

0
‘বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগই স্বাধীনতার মূল ভিত্তি’

কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা সম্মাননা প্রদান করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডাররা।

বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরে আলম ভূঁইয়া, মুক্তিযুদ্ধকালীন কোতোয়ালি থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁদের অসামান্য ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এই ত্যাগই আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। আলোচনা সভা ও স্মৃতিচারণ শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here