চলতি বছরের বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ‘ফোর্বস’। এবারের তালিকায় ২২ জন জায়গা করে নিয়েছেন। গত বছরের তুলনায় এই সংখ্যাটি বেড়েছে। বিনোদন এবং ক্রীড়াজগতের এই তারকাদের মোট সম্পদের পরিমাণ ৪৪ হাজার কোটি টাকারও বেশি।
তালিকায় নতুন যোগ হয়েছে বিয়ন্সে, রজার ফেদেরার এবং জেমস ক্যামেরনের নাম। দুঃখের বিষয় সেই তালিকায় ভারতের কেউই জায়গা করে নিতে পারেননি। তালিকায় সবার উপরে রয়েছেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭.১ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ‘স্টার ওয়ার্স’ খ্যাত পরিচালক জর্জ লুকাস, যার সম্পত্তির পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান (৪.৩ বিলিয়ন ডলার)।
গানের জগতে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী নাম টেলর সুইফট রয়েছেন তালিকার সপ্তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলার। অন্যদিকে, রিয়্যালিটি শো তারকা এবং সফল ব্যবসায়ী কিম কার্দাশিয়ান মোট ১.৯ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।
এক নজরে শীর্ষ ১০ ধনী তারকা:
১. স্টিভেন স্পিলবার্গ (পরিচালক)- ৭.১ বিলিয়ন ডলার
২. জর্জ লুকাস (পরিচালক ও প্রযোজক)- ৫.২ বিলিয়ন ডলার
৩. মাইকেল জর্ডান (প্রাক্তন বাস্কেটবল তারকা) – ৪.৩ বিলিয়ন ডলার
৪. ভিন্স ম্যাকমাহন (রেসলিং প্রোমোটার) – ৩.৬ বিলিয়ন ডলার
৫. ওপরা উইনফ্রে (টিভি হোস্ট) – ৩.২ বিলিয়ন ডলার
৬. জে-জেড (র্যাপার ও ব্যবসায়ী) – ২.৮ বিলিয়ন ডলার
৭. টেলর সুইফট (গায়িকা) – ২ বিলিয়ন ডলার
৮. কিম কার্দাশিয়ান (ব্যবসায়ী ও রিয়্যালিটি স্টার) – ১.৯ বিলিয়ন ডলার
৯. পিটার জ্যাকসন (পরিচালক) – ১.৯ বিলিয়ন ডলার
১০. ম্যাজিক জনসন (প্রাক্তন বাস্কেটবল তারকা) – ১.৬ বিলিয়ন ডলার

