বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে আলিম দারের পদত্যাগ

0
বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে আলিম দারের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর সাবেক আন্তর্জাতিক আম্পায়ার c জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন। দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এই তথ্য জানিয়েছে।

গ্রুপ পর্বে পাকিস্তান সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করলেও ভারতের কাছে হারে আঘাত পান সালমান-শাহিনরা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠার পরও দলের পারফরম্যান্স মেলাতে পারেননি। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে জিতলেও জটিল সমীকরণের কারণে তারা সুপার এইট থেকে বাদ পড়ে।

পিসিবি ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিশ্বকাপে ব্যর্থতার কারণে ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফদেরও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।

এটি নির্বাচক প্যানেলে বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথম বড় পরিবর্তন। তবে আলিম দারের স্থলাভিষিক্ত কে হবেন বা কমিটিতে আরও কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। আগে ব্যাট করলে ৬৪ রানের ব্যবধানে, আর পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে জিততে হবে। উদ্বোধনী জুটি শাহিবজাদা ফারহান ও ফখর জামান ১৭৬ রানের রেকর্ড গড়ে ২১২ রানের স্কোর করেন। জবাবে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৫ রানে হেরে যায়, ফলে পাকিস্তান সুপার এইট থেকে বাদ পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here