বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান: আফ্রিদি

0
বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান: আফ্রিদি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকেই শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, হট ফেভারিটদের এই তালিকায় রাখা উচিত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকেও।

গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে সুপার এইটে ওঠেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সালমান আলী আগারের নেতৃত্বাধীন দল আগামীকাল সুপার এইট পর্বে মুখোমুখি হবে ইংল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আশার বার্তা দিলেন দেশের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তান দল সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। কোচ ও অধিনায়ক যদি সঠিক পরিকল্পনা ও দৃঢ় সিদ্ধান্ত নেন, তাহলে এই দল বিশ্বকাপ জেতার মতো শক্তি রাখে।’

সাবেক অধিনায়ক আফ্রিদি সামা টিভি-এর জনপ্রিয় টক শো জোর কা জোর এ আরও মন্তব্য করেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নির্বাচনের বিষয়ে। তিনি বলেন, ‘আবহাওয়া খারাপ থাকলে সাধারণত বোলিংকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কোচ কিছুটা বিভ্রান্ত মনে হয়েছে। ফখর জামান থাকলে পারফরম্যান্সে বড় পার্থক্য আসে, এটা অস্বীকার করার উপায় নেই।’

আফ্রিদি ঘরোয়া ক্রিকেট নিয়েও মন্তব্য করেন। কায়েদ-ই-আজম ট্রফিতে নিয়মিত ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের তালিকা নির্বাচকদের অবশ্যই পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে উপস্থাপন করা উচিত ছিল বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here