বিশ্বকাপ ইতিহাসের সেরা জুটি এখন সাহিবজাদা-ফখর

0
বিশ্বকাপ ইতিহাসের সেরা জুটি এখন সাহিবজাদা-ফখর

দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন সাহিবজাদা ফারহান। তাঁর সঙ্গে উদ্বোধনী জুটিতে ইতিহাস গড়লেন ফখর জামান। পাল্লেকেলেতে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে ২১২ রান করে পাকিস্তান। তবে ম্যাচ জিতলেও রান রেটের হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফারহান ও ফখর। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৭৬ রান, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। এর আগে চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন।

১৬তম ওভারে দুশমন্থ চামিরার বলে ৪২ বলে ৮৪ রান করে বোল্ড হন ফখর। তাঁর ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। তবে অন্য প্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন ফারহান। ৯ চার ও ৫ ছক্কায় ৫৯ বলে পূর্ণ করেন শতক। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হয়ে ইতিহাসে নাম লেখান তিনি।

এর আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন ফারহান। বিশ্বকাপ ইতিহাসে একাধিক সেঞ্চুরির কীর্তি এত দিন ছিল কেবল ক্রিস গেইলের দখলে। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ৬টি আসরে ৩১ ইনিংসে দুটি শতক করেছিলেন ‘ইউনিভার্স বস’। নিজের প্রথম বিশ্বকাপেই মাত্র ৬ ইনিংসে সেই কীর্তিতে ভাগ বসালেন ফারহান।

শুধু শতক নয়, এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তাঁর। চলতি বিশ্বকাপে ৬ ইনিংসে ৯৫.৭৫ গড়ে ফারহানের সংগ্রহ ৩৮৩ রান। এত দিন এই রেকর্ড ছিল বিরাট কোহলির, ২০১৪ আসরে ৩১৯ রান করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here