বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে

0
বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে

সুপার এইটে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে জয় সত্ত্বেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। রান রেটের সমীকরণ মেলাতে না পারায় সাবেক চ্যাম্পিয়নদের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড, আর তিনটি ম্যাচই জিতে গ্রুপ সেরা হয় ইংল্যান্ড।

শনিবার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর সমালোচনার ঝড় থামেনি। নির্বাচক ও কোচিং স্টাফদের কঠোর সমালোচনা করা হচ্ছে, আর ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সে পিসিবিতে ফাটল ধরেছে।

দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। পাকিস্তানের সামা টিভি জানায়, জাতীয় দলের ধারাবাহিক বাজে ফল এবং উদ্বেগজনক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের মাধ্যমে দল পরিচালনা ও নির্বাচকদের ওপর চাপ আরও স্পষ্ট হয়েছে।

এটি নির্বাচক প্যানেলে বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথম বড় পরিবর্তন। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন বা আরও কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বের লড়াইগুলো হয়েছে কলম্বোতে, আর সুপার এইটের দুটি ম্যাচ খেলেছে পাল্লেকেলেতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here