বিশ্বকাপে এক ম্যাচের পারফরম্যান্সেই শীর্ষে ফিরলেন রাজা

0
বিশ্বকাপে এক ম্যাচের পারফরম্যান্সেই শীর্ষে ফিরলেন রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের খরচায় একটি উইকেট নেন রাজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

গত বছরের শেষের দিকেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সিকান্দার রাজা। এরপর তাকে পেছনে ফেলেন পাক ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। আবারও নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রাজা।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সিকান্দার রাজার রেটিং ২৯৯। এদিকে ২৮২ রেটিং নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন সাইম আইয়ুব। তিনে আছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া রোস্টন রেজ চার ও মোহাম্মদ নেওয়াজ পাঁচ নম্বরে রয়েছেন।

সিকান্দার রাজার সঙ্গে সুখবর পেয়েছেন জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান বেনেটও। ওমানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের দরুন র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।

আর র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে মাত্র একটি পরিবর্তন এসেছে। তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেই আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। দুই নম্বরে আছেন ফিল সল্ট। আর চার এবং পাঁচ নম্বরে অবস্থান যথাক্রমে জস বাটলার ও তিলক ভার্মার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here