বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

0
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে এবার দৃঢ় পথে হাঁটছে ইতালি। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর বদলে যায় দৃশ্যপট। আক্রমণে ধার বাড়িয়ে ৫৬তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন সান্দ্রো টোনালি। প্রতিপক্ষের বল বক্সের বাইরে পেয়ে নিচু শটে জালে পাঠান তিনি।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইতালি। আক্রমণের ধার বজায় রেখে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইসে কিন। টোনালির নিখুঁত পাস ধরে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সহজ শটে বল জালে জড়ান তিনি, যা নিশ্চিত করে দেয় ইতালির জয়।

এই জয়ের ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন এখন আরও স্পষ্ট ইতালির সামনে। আর মাত্র এক ধাপ পেরোলেই তাদের কাঙ্ক্ষিত গন্তব্য। আগামী মঙ্গলবার ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে ইতালিয়ানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here