বিশ্বকাপের আগে মরক্কোর দায়িত্ব নিতে নারাজ জাভি

0
বিশ্বকাপের আগে মরক্কোর দায়িত্ব নিতে নারাজ জাভি

কিছুটা তিক্ত অভিজ্ঞতা নিয়েই গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছিলেন জাভি হার্নান্দেজ। এরপর থেকে বেকার সময় কাটাচ্ছেন তিনি। যদিও মাঝেমধ্যেই বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠেছে। সম্প্রতি মরক্কো জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

গত ডিসেম্বরে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) ফাইনালে সেনেগালের কাছে হারের পর বর্তমান কোচ ওয়ালিদ রেগরাগুই নিজেই দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। গতকাল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে চায় মরক্কো। ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে একই গ্রুপে রয়েছে উত্তর আফ্রিকার দেশটি। কাতালোনিয়া ভিত্তিক সরকারি চ্যানেল ই-স্পোর্ট এর খববে বলা হয়েছে, বিশ্বকাপের আগে স্বল্প সময়ের জন্য পাওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন জাভি। তবে বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়া জাভি ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জেতান। তাঁর অধীনে মূল দলে সুযোগ পায় লামিনে ইয়ামালসহ একাধিক তরুণ ফুটবলার। তবে ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হওয়ার পর তাকে বিদায় জানায় কাতালান ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here