জামায়তে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম।
মঙ্গলবার (২৪ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জোট সংসদে প্রতিনিধিত্ব করছে। জামায়াতের আমির মন্ত্রীর পদমর্যাদায় বিরোধী দলীয় নেতা হিসেবে সুযোগ সুবিধা পাবেন।

