বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আব্দুস সালামের

0
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আব্দুস সালামের

সবেমাত্র সরকারের কার্যক্রম শুরু হয়েছে, তাই বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আব্দুস সালাম। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে জনগণের মধ্যে আশা সঞ্চয় করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড জনগণের হাতে তুলে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিরোধী দলকে ধৈর্য ধরতে হবে। ১৭ বছরে দেশ যে ধংসযজ্ঞ অবস্থায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে কাটিয়ে উঠতে সময় লাগবে। মাত্র সরকার এসেছে, কিছুটা সময় দিন। এরপরও বিএনপি যদি কাজ করতে ব্যর্থ হয়, তখন সমালোচনা করুন।’
 
সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে বেওয়ারিশ হয়ে পড়েছিল উল্লেখ করা আব্দুস সালাম বলেন, ‘সেটিকে একটি পর্যায়ে আনতে কাজ করা হচ্ছে। ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।’

বর্ষার আগে ড্রেন ও খাল পরিষ্কার করা হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here