বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতামূলক স্লোগান নির্ধারণ করল সরকার

0
বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতামূলক স্লোগান নির্ধারণ করল সরকার

বৈশ্বিক পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্লোগান নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা জয়, উদ্ভুত বৈশ্বিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস, সেচ মৌসুম ও গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নিম্নোক্ত স্লোগান নির্ধারণ করা হয়েছে। স্লোগানগুলো হলো :

১. দিনের আলো ব্যবহার করি, বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রাখি।
২. বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার।
৩. টেকসই উন্নয়ন চাই, জ্বালানি সাশ্রয়ের বিকল্প নাই।
৪. নবায়নযোগ্য শক্তি, ভবিষ্যতের মুক্তি।
৫. বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করুন, বিলের বোঝা হালকা করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here