বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় শুকনা ছড়া এলাকায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন এ যুবক। নিহতযুবকের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তিনি জানান যে এলাকায়  বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ঢাল কাটার পূর্বে  আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ  বিচ্ছিন্ন করে রাখি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্য বরন করেছে বিষয়টি আমরা শুনেছি। এখন ও পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here